![]() |
| নাবি তাজিমা |
তাজিমার জন্ম ১৯০০ সালের ৪ আগস্ট। তাঁর ঘরে সাত ছেলে, দুই মেয়ে রয়েছে। তাঁদের রয়েছে নাতি-পুতিসহ ১৬০ সদস্য।
গত বছর সেপ্টেম্বরে জ্যামাইকার ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর নাবি তাজিমা সবচেয়ে বেশি বয়সী নারীর স্বীকৃতি পান। জাপানের টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বয়স্ক নারীর স্বীকৃতি পাওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাজিমা গানের সুরে সুরে হাত নাচাচ্ছেন।





